ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করলো বেসরকারি উন্নয়ন সংস্থা ভার্ক

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার বিকেল ০৪:০১, ২৬ জুন, ২০২০

সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদাণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ভার্ক।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে রহনপুর পৌর এলাকার হুজরাপুর মডেল একাডেমীতে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়।

শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভার্ক ভোলাহাট এরিয়ার সহকারী পরিচালক কামাল উদ্দিন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুজরাপুর মডেল একাডেমীর প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ভার্ক গোমস্তাপুর শাখার ব্যবস্থাপক সুমন প্রধান, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

অনুষ্ঠানে ২৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ২ লক্ষ ৪৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT