ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মেঘনা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়ে ড. মোশাররফকে ফুলেল শুভেচ্ছা জানালেন আব্দুল অদুদ মুন্সী

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock বৃহস্পতিবার রাত ১০:৪০, ২২ অক্টোবর, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য কুমিল্লা-১ আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল অদুদ মুন্সী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আব্দুল অদুদ মুন্সী। এ সময় তিনি বিএনপির এই জ্যেষ্ঠ নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মেঘনা উপজেলা বিএনপির দায়িত্ব থেকে রমিজকে অব্যাহতি, নতুন দায়িত্বে আব্দুল অদুদ মুন্সী

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে রমিজউদ্দিন লন্ডনীকে সাময়িক অব্যাহতি দেওয়ার পর আব্দুল অদুদ মুন্সীকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন দায়িত্ব পাওয়ার পর ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে তাঁর এ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT