ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মেঘনায় এমপি সুবিদ আলী ভূইয়া : বৃক্ষ মেলাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

মেঘনা উপজেলা ২১৩৮০ বার পঠিত
মেঘনা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত ফলজ ও বনজ বৃক্ষ মেলা-২০১৯ উপলক্ষে র‍্যালীর একাংশ

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock বুধবার রাত ০২:১২, ১০ জুলাই, ২০১৯

কুমিল্লা -১ (দাউদকান্দি–মেঘনা) আসনের সংসদ সদস্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভূইয়া গতকাল ৯জুলাই মঙ্গলবার মেঘনা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত ফলজ ও বনজ বৃক্ষ মেলা-২০১৯ উপলক্ষে র‍্যালীতে অংশগ্রহণ ও প্রেসক্লাব মোড়ে মেঘনা – ঢাকা “মেঘনা সার্ভিস” মিনিবাস সার্ভিস উদ্বোধন করেন। এর পূর্বে উপজেলা কনফারেন্স রুমে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

বৃক্ষ মেলায় স্টল পরিদর্শনে এমপি সুবিদ আলী ভূইয়া ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার সহ অন্যান্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ রতন শিকদার, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ , রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উপস্থিত সকলকে নিয়ে সুবিদ আলী ভূইয়া বৃক্ষ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও বৃক্ষ রোপণ করেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT