ড. মোশাররফকে ৮১তম জন্মদিনের শুভেচ্ছা জানালেন মেঘনার ইউএনও ও এসি ল্যান্ড
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
শুক্রবার রাত ০১:১২, ২ অক্টোবর, ২০২৬
কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের ৮১তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মেঘনা উপজেলা প্রশাসনের দুই কর্মকর্তা। তারা হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃতা শারলীন রাজ্জাক।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার গুলশানে ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসভবনে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এই দুই কর্মকর্তা।

পরে কেক কেটে অনাড়ম্বর পরিবেশে জন্মদিন উদ্যাপন করা হয়। এ সময় তারা ড. খন্দকার মোশাররফ হোসেনের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য, ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাতে মেঘনা উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের এ উপস্থিতি ছিল অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিক।
এসময় উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেনের জেষ্ঠ্যপুত্র খন্দকার মাহবুব হোসেন।



