ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

‘মানবিক দাউদকান্দি’র উদ্যোগে ইফতার বিতরণ

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:২১, ১২ মার্চ, ২০২৪

দাউদকান্দি পৌরসভায় ‘মানবিক দাউদকান্দি’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও পথচারীদের মাঝে বিনামূল্যে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

এ উপলক্ষে মঙ্গলবার (১২ মার্চ) প্রথম রমজানের দিন বড় মসজিদ এলাকায় বিকালে প্রায় শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছেন।

এই কর্মসূচি শেষ রমজান পর্যন্ত চলবে বলে জানান সংগঠনের সংশ্লিষ্টরা।

 

ইফতার বিতরণ কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন— ৫ নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন সরকার, সমাজকর্মী তৌফিক রুবেল, রিটু সরকার, ইঞ্জিনিয়ার আবু সাঈদ, গিয়াসউদ্দিন, আবুল বাসার ও হাসান মিয়া প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT