ঢাকা (সকাল ৯:৫৫) বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হোন : প্রশাসনকে এমপি মোশাররফ

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock বৃহস্পতিবার সকাল ০৮:৪৩, ২১ মে, ২০২৬

আজ বুধবার (২০ মে) দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদে উপজেলা সভাকক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-০১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি তাঁর বক্তব্যে মাদক, কিশোর গ্যাং, চুরি, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসনকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে অপরাধ দমনে সামাজিক সচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে সম্পৃক্তকরণ এবং জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নাছরীন আক্তার। এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ড. হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারি, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারসহ

প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT