ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মহিলা ট্রেন যাত্রীর ভ্যানিটি ব্যাগে মিলল ৮৪ হাজার টাকার নেশাদ্রব্য

মিরু হাসান বাপ্পী, আদমদীঘি (বগুড়া) মিরু হাসান বাপ্পী, আদমদীঘি (বগুড়া) Clock সোমবার সন্ধ্যা ০৭:০৪, ২০ জুলাই, ২০২০

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ট্রেনে তল্লাশী চালিয়ে নারী যাত্রীর ভ্যানিটি ব্যাগে ২৮০ পিস নেশার বুপ্রেনরফাইন ইনজেকশনসহ সোহাগী খাতুন ওরফে ফুলজানকে (৩৫) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ফুলজান জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়ম রসুলপুর গ্রামের মোতালেব হোসেনের মেয়ে। তার বিরুদ্ধে থানায় একটি মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তনগর ট্রেনে অভিযান চালানো হয়। এসময় ট্রেনটি সান্তাহার রেলওয়ে থানাধীন রাণীনগর স্টেশন এলাকায় পৌঁছালে ওই নারী যাত্রীর ভ্যানিটি ব্যাগ তল্লাশী করে ২৮০ পিস নেশার ইনজেকশনসহ তাকে গ্রেপ্তার করা হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT