ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় ৯ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock রবিবার রাত ০১:৩৯, ১৮ সেপ্টেম্বর, ২০২২

ভোলায় ২৭ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। গত শুক্রবার সন্ধায় ভোলার একটি কুরিয়ার সাভির্স সেন্টার থেকে এসব জাল জব্দ করা হয়।

জানা যায়, এই প্রথম ভোলায় অবৈধ কারেন্ট জালের বড় ধরনের একটি চালান আটক করা হয়েছে। এসব জালের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৯ কোটি টাকা।

কোস্টাগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে ভোলা শহরের তিনখাম্বা এলাকায় অভিযান চালিয়ে; একটি কুরিয়ার সাভির্সের অফিসে তল্লাশী করে নিষিদ্ধ ২৭ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

পরে জব্দকৃত কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT