ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানাকৃত আসামী আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শুক্রবার রাত ১১:২৯, ১৬ সেপ্টেম্বর, ২০২২

ভোলার লালমোহনে হত্যা মামলায় গ্রেফতারী পরোয়ানাকৃত আসামী মো. কামাল হোসেন (৪০)কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার থেকে তাকে আটক করা হয়।

আটককৃত কামাল হোসেন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের চরউমেদ গ্রামের মো. মফিজুল হাওলাদারের ছেলে। সে ওই রমাগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, মো. কামাল হোসেনের বিরুদ্ধে ২০২০ সালের একটি হত্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। সে দীর্ঘদিন পলাতক ছিল।

আজ শুক্রবার সন্ধায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেছেন। আগামী দিন শনিবার তাকে আদালতে সোর্পদ করা হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT