ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় সড়ক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock রবিবার বিকেল ০৪:১২, ৩১ জানুয়ারী, ২০২১

ভোলায় মালবাহী টেম্পু উল্টে নীচে চাপা পড়ে চালক মো. আমির হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার(৩১ জানুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে ভোলার বোরহানউদ্দিন আবুল বাজার এলাকায় থানা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত মো.আমির হোসেন ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আঃ মতলবের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ভোরে আমির হোসেন এওয়াজপুর মফিজ মিয়ার পিজ নিয়ে বোরহানউদ্দিন যাচ্ছিলেন। এসময় বোরহানউদ্দিন উপজেলার আবুল বাজার এলাকায় একটি কুকুর সামনের চাকার নীচে পড়ে টেস্পুটি রাস্তার পাশে বিদ্যূৎ খুটির সাথে ধাক্কা লেগে উল্টে যায়। চালক আমির হোসেন টেম্পুর নীচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT