ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় দুইশত পিছ ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock বৃহস্পতিবার রাত ০১:২৯, ১৮ মার্চ, ২০২১

ভোলা সদর উপজেলায় ২০০শত পিছ ইয়াবাসহ বিপ্লব (৩৮) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার(১৭ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে ভোলা সদর পৌরসভা ৫ নং ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বিপ্লব ভোলা সদর থানার কালিখোলা পৌর ৫ নং ওয়ার্ডের মৃত বিমল চন্দ্র দের ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, ভোলা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পদির্শক(এস আই) (নিঃ) মোঃ আসাদুজ্জামান খান ও সংগীয় অফিসার ফোর্স নিয়ে ভোলা পৌরসভা ৫ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে বিপ্লব নামে এক যুবককে ২০০শত পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT