ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলার শশীভূষণে পানিতে ডুবে এক শিশু নিহত

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শনিবার রাত ১১:২৯, ১৫ মে, ২০২১

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে পানিতে ডুবে হাবিবা রশ্নি (৬) নামের এক শিশুর নিহত হয়েছে।

শনিবার (১৫ মে) দুপুর ১ টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত হাবিবা রশ্নি উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোঃ হোসেনের মেয়ে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে বাড়ির অন্য শিশুদের সাথে খেলার করার সময় হাবিবা রশ্নি পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশু হাবিবা রশ্নির অকাল মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT