ঢাকা (সকাল ১০:৪৪) বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলার শশীভূষণে গাঁজাসহ আটক ২

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock সোমবার রাত ০১:৫৮, ৪ জুলাই, ২০২২

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে ৫০ গ্রাম গাঁজাসহ; আবু বক্কর ছিদ্দিক টিটু (৫৬) ও শাহিন (২৬) নামের ২ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের টিএন্ডটি রোডের সালাউদ্দিনের চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আবু বক্কর ছিদ্দিক টিটু শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শশীভূষন গ্রামের মৃত বসির আহম্মদ মিয়ার ছেলে ও শাহিন একই এলাকার কাঞ্চন মেস্তরীর ছেলে।

পুলিশ জানিয়েছেন তারা মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ ও মামলা রয়েছে।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপস্কর, এ এস আই মনির হোসেন ও শওকত; রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকায় অভিযান চালিয়ে সালাউদ্দিনের চায়ের দোকানের সামনে থেকে, আবু বক্কর ছিদ্দিক টিটু ও শাহিন নামের ২ জনকে ৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ আটক করেন।

তাদের বিরুদ্ধে শশীভূষণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদেরকে চরফ্যাশন আদালতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT