ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ইবাদুর রহমান জাকির ইবাদুর রহমান জাকির Clock শনিবার সন্ধ্যা ০৭:১১, ২১ আগস্ট, ২০২১

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কেটে পরিবহন করার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল ৯ টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন এই অর্থদণ্ড প্রদান ও আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৯ টায় ইউ/পির করমপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়। অভিযানকালে টিলার মাটি কেটে ট্রাক্টরে করে পরিবহনের সময় হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যব্যস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সহায়তা করেন।

সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ ভাবে টিলা কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT