ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বড়লেখায় বিষপানে কিশোরী মাছুমার আত্মহত্যা

মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার Clock মঙ্গলবার বিকেল ০৫:৩০, ১ ডিসেম্বর, ২০২০

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরের কুমালশাইল গ্রামের এমদাদুর রহমান ইন্তাজুল এর মেয়ে মাছুমা বেগম (১৫) নামে এক কিশোরী বিষপান করে আত্মহত্যা করেছে বলে জানা যায়। রোববার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় এবংসোমবার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

নিহত মাছুমা বেগম উপজেলার উত্তর শাহবাজপুরের কুমালশাইল গ্রামের এমদাদুর রহমান ইন্তাজুল এর মেয়ে।

থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২৯ নভেম্বর) দুপুরের দিকে বাবা ও সৎ মার ওপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করেন মাছুমা বেগম। পরে পরিবারের সদস্যরা বিয়ষটি টের পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে  বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মাছুমা বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ বিষয়ে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলম বলেন, কিশোরীর বিষপানের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিলেট কোতোয়ালি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তদন্ত করে তার মৃত্যুর প্রকৃত রহস্য কি এবং কেনো সে আত্মহত্যার পথ বেছে নিলো সে বিষয়ে জানা যাবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT