ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বিআরটিসি‘র চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল পথচারীর

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock শনিবার রাত ১০:৫৫, ২৭ মার্চ, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে বিআরটিসি’র চাকায় পিষ্ট হয়ে মাহমুদুল হাসান জাহিদ (২৪) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে,শনিবার(২৭ মার্চ) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে।নিহত ব্যক্তি রংপুর তারাগঞ্জের খারুগঞ্জ এলাকার আজমল হকের পূত্র।নিহত জাহিদ উলিপুরে তাবলীগ জামায়াতে এসেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান,শনিবার দুপুরে চিলমারী থেকে দেবীগঞ্জগামী একটি বিআরটিসি বাস পাঁচপীর বাজার পৌঁছিলে জাহিদকে চাপা দেয়। এতে তার নাড়িভুড়ি বেড়িয়ে যায়।পরে আশংকাজনক অবস্থায় প্রথমে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT