ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০৯:১১, ১২ জুলাই, ২০২০

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে।

শনিবার বাংলাদেশ সময় দুপুর ২ ঘটিকার সময় বাহরাইনের রফা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১০ নং হাজিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিলেরপার গ্রামের রজিব আলীর ছেলে সিদ্দিক মিয়ার মৃত্যু হয়।

জানা যায়, জীবিকার তাগিদে সিদ্দিক মিয়া প্রায় ১৩ বছর আগে বাহরাইনে পাড়ি জমান। সেখানে তিনি গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

প্রায় ৫ বছর আগে দেশে এসে বিয়ে করেছেন। তবে তাঁর কোনো সন্তান সন্তুুতি নেই।

শনিবার তিনি কাজের লোক আনার জন্য বাহরাইন আলদুর নামের এলাকার উদ্দেশ্য গাড়ি নিয়ে বের হন। এসময় রফা এলাকায় পৌঁছামাত্র আকস্মিকভাবে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT