ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বান্দরবান সদর হাসপাতালে জীবাণুনাশক টানেল উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ০৯:২৩, ১১ মে, ২০২০

বান্দরবান প্রতিনিধিঃ    বান্দরবান জেলা সদর হাসপাতালে জীবাণুনাশক টানেল এর শুভ উদ্বোধন করেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর এমপি। সোমবার (১১ মে) সকাল ১০ ঘটিকার সময়ে জীবানুনাশক টানেল দুটি কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুর এর পক্ষ থেকে বান্দরবান সদর হাসপাতালে প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি, জেলা প্রশাসক দাউদুল ইসলাম, বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুর সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, “হাসপাতালে ডাক্তার এবং রোগীদের করোনা নামক মহামারি থেকে রক্ষা করার জন্য এই জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে এবং সকলকে সরকারের নির্দেশনা মোতাবেক সরকার আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির না হওয়ার আহ্বান করেন।” যাদের উদ্যোগে এই জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে তাদেরকে ধন্যবাদ জানান পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর এমপি।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT