ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বান্দরবানের লামা কোয়ান্টাম স্কুলে নবম শ্রেণীর ১ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বৃহস্পতিবার রাত ১১:১০, ২ জানুয়ারী, ২০২০

সংবাদ দাতা, লামা উপজেলা: বান্দরবানের লামা উপজেলায় কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর এক শিক্ষার্থী ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০১ জানুয়ারী) বিকাল ৪টা ৩৫ মিনিটে প্রতিষ্ঠানটির সবুজায়ন ক্যাম্পাসে একটি রুমে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে কর্তৃপক্ষ সরই পুলিশ ফাঁড়িকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় ও লাশ উদ্ধার করে। নিহত শিশু আজিজুল হাকিম (১৫) কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীল ছাত্র। সে মানিকগঞ্জ জেলার ঘেওর উপজেলার বানিয়াঝুঁড়ি গ্রামের আমিনুল হক ও মাহমুদা বেগম সান্তনার ছেলে। লামা সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়া মাত্র সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। আমরা এসে লাশ ফাঁসি থেকে নামাই। লাশের গায়ে কোন আঘাত দেখা যায়নি। প্রাথমিক সুরতহাল করা হয়েছে। লাশটি ময়নাতদন্ত করার জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT