ঢাকা (বিকাল ৩:৪৯) শনিবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম Clock শুক্রবার রাত ১১:৩০, ১০ জুলাই, ২০২০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে আরমান (২) নামের  এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবস গ্রামে।নিহত শিশু ওই গ্রামের আনিচুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি বাড়ীর উঠানে খেলতে খেলতে বাড়ীর সাথে লাগা একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন বাড়ীর আশেপাশে খোঁজাখুজি করে। এক পর্যায়ে পরিবারের লোকজন শিশুটিকে বাড়ীর পাশের ডোবায় থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খয়বর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT