ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকে প্রস্তুত জেলেনস্কি, কূটনৈতিক সমাধানে জোর

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock সোমবার দুপুর ০২:৪৯, ৬ এপ্রিল, ২০২৬

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকের পর তিনি এ কথা জানান।

 

গত শনিবার (৪ এপ্রিল) ইস্তাম্বুলে এরদোগান ও জেলেনস্কির মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এরদোগান পুনরায় রাশিয়া-ইউক্রেন সংলাপের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষ্ণসাগরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা এবং জ্বালানি সরবরাহের নিরাপত্তা বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। একইসঙ্গে ইউক্রেনের সঙ্গে বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

 

এদিকে, জেলেনস্কি স্পষ্ট করে জানিয়েছেন যে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত।

 

‘যেকোনো ফরম্যাটে’ নেতাদের পর্যায়ে বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে সম্ভাব্য আলোচনার উদ্যোগকে কিয়েভ ইতিবাচকভাবে দেখছে।

 

জেলেনস্কি আরও জানান, চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টাকে আরও সক্রিয় করার ওপর জোর দিচ্ছে ইউক্রেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT