ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

পুকুরে বিষ দিয়ে প্রায় ২ লাখ টাকার মাছ নিধন

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock শনিবার রাত ১১:০৬, ২৭ মার্চ, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে পুর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রায় ২ লক্ষাধিক টাকার মাছ মারা গেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার ভোর রাতে উপজেলার তবকপুর ইউনিয়নে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের দক্ষিণ সাদুল্যা মাইলডাঙার পাড় গ্রামের মজিবর রহমানের পুত্র মৎস্য চাষী শিপুল মিয়া বাড়ির পার্শ্বে ৩০ শতক পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। প্রতিদিনের মত শুক্রবার (২৬ মার্চ) রাত ১টার দিকে শিপুল বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। পরে রাতে কোন এক সময় দুর্বৃত্তরা তার পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে সব মাছ মরে ভেসে ওঠে।পুকুরটি বিলে অবস্থিত হওয়ায় বিভিন্ন প্রজাতির প্রায় ২ লক্ষাধিক টাকার মাছ মারা যায়।

ভুক্তভোগী শিপুল মিয়া বলেন, আমি দীর্ঘদিন ধরে নিজের এবং অন্যের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। একটি মহল বিভিন্নভাবে আমার এবং আমার পরিবারের ক্ষতি করার জন্য পায়তারা করে আসছে। গত ২ বছর আগেও তারা আমার পুকুরে বিষ দিয়ে প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি করেছে।

উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, মাছ নিধনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT