ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নড়াইল ও কালিয়া পৌরসভা নির্বাচনে আ’লীগের প্রার্থী বিপুল ভোটে এগিয়ে

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock শনিবার রাত ১০:৪৪, ৩০ জানুয়ারী, ২০২১

নড়াইল ও কালিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মেয়র পদে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।

শনিবার(৩০ জানুয়ারি) এ দুটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার রাত ৯টায় একাধীক সূত্র জানায়, নড়াইল পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা বিপুল ভোটে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী জুলফিকার আলী মন্ডল ।

কালিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মো: ওয়াহিদুজ্জামান হীরা বিপুল ভোটে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দি বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী স.ম ওয়াহিদুজ্জামান মিলু।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT