ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নৌকার বিজয় সুনিশ্চিতঃ ইঞ্জিনিয়ার আব্দুস সবুর

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock রবিবার ১২:৪৫, ১৪ নভেম্বর, ২০২১

বাংলাদেশ কেন্দ্রীয় আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ মন্তব্য করেছেন।

শনিবার সন্ধ্যায় দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়ন চেঙ্গাকান্দিতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান শাহীন এর নির্বাচনী প্রচারণায় এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন,”নৌকা মানেই আস্থা,নৌকা মানেই উন্নয়ন। সার্বিক অবকাঠামোর উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে নৌকার বিকল্প নেই। এই ইউনিয়নে নৌকার গণজোয়ার বইছে।২৮ নভেম্বর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নিরঙ্কুশ বিজয় লাভ করবে-ইনশাল্লাহ।”

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.আহসান হাবীব চৌধুরী লিল মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন,কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সভাপতি ম.রহুল আমিন,সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার,উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, মহানগর আ.লীগ নেতা তানিমুর রহমান তানিম,উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.শাহজালাল, ভিপি সালাউদ্দীন রিপন, জিএস সুমন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার শাহজাহান প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT