ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নৈশ্যপ্রহরীকে বেঁধে রেখে সাড়ে ৪লাখ টাকার মাছ চুরি

মিরু হাসান বাপ্পী,আদমদীঘি(বগুড়া) মিরু হাসান বাপ্পী,আদমদীঘি(বগুড়া) Clock মঙ্গলবার বিকেল ০৪:৫৯, ১ সেপ্টেম্বর, ২০২০

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সাগরপুর এলাকার রানীদীঘি নামক একটি পুকুরের দুই নৈশ্য প্রহরীকে গত রবিবার দিবাগত রাতে দড়ি দিয়ে হাতপা বেঁধে রেখে ১০/১২ জনের একদল দুস্কৃতিকারীরা পুকুরে জাল দিয়ে সাড়ে ৪লাখ টাকা মুল্যের প্রায় ৫০মন রুই,কাতলা পাঙ্গাসের বড় মাছ চুরি করে নিয়ে গেছে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়,আদমদীঘি উপজেলা ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সাগরপুর এলাকার রানীদীঘি নামক একটি পুকুর লীজ নিয়ে মাছ চাষ করে আসছিল। ওই পুকুরের মাছ দেখার জন্য তালসন গ্রামের সৌভাগ্য হালদার সাগরপুর গ্রামের নূরুল প্রমানিক নামের ২ জনকে নৈশ্যপ্রহরী হিসাবে রাখা হয়।

গত রবিবার দিবাগত রাত আনুমানিক আড়াই টার দিকে ১০/১২ জনের একদল দুস্কৃতিকারীরা পুকুর পাড়ে থাকা দুই নৈশ্য প্রহরী সৌভাগ্য হালদার নূরুল প্রমানিককে অস্ত্রের মুখে জিম্মি করে হাতপা বেঁধে পুকুরে জাল নামিয়ে সাড়ে ৪লাখ টাকা মূল্যের প্রায় একশত মন রই,কাতল পাঙ্গাস মাছ মিনি ট্রাক যোগে চুরি করে নিয়ে যায়।

এ বিষয়টি ওই ভোর রাতে জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান,এবিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরো জানান চোরদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT