ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধর্মপাশায় কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock বৃহস্পতিবার ১২:০৪, ২৮ জুলাই, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের মাস্টারবাড়ী ট্রেনিং ইন্সটিটিউট থেকে, কম্পিউটার বিষয়ে তিনটি ট্রেডে ছয় মাস মেয়াদে প্রশিক্ষণ নেয়া ১২৬ জন প্রশিক্ষণার্থীকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের ফারহানা জান্নাত খাদিজা গণমিলনায়তনে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে।

মাস্টারবাড়ী সুফিয়া রহিম গণপাঠাগার পরিচালনা কমিটির সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ।

প্রশিক্ষণার্থী রয়েল মিয়ার পরিচালনায় এই বিদায়ী সংবর্ধনা অনুষ্টানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, মাস্টারবাড়ী ট্রেনিং ইন্সটিটিউটের অধ্যক্ষ গোলাম জিলানী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ইনছান মিয়া, ধর্মপাশা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান উজ্জ্বল, প্রশিক্ষণার্থী আনিকা আক্তার, আখি আক্তার, খোকা মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে প্রত্যেক প্রশিক্ষণার্থীদেরকে শিক্ষা উপকরণ সামগ্রী উপহার দেওয়া হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT