দাউদকান্দি ও সুন্দলপুরবাসিকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান
স্টাফ রিপোর্টার
বুধবার রাত ০২:৫১, ১৮ মার্চ, ২০২৬
কুমিল্লার দাউদকান্দি উপজেলা-এর সর্বস্তরের জনগণ তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম প্রধান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। এই আনন্দঘন মুহূর্তে আমি দাউদকান্দি উপজেলার সর্বস্তরের মানুষ, বিশেষ করে সুন্দলপুর ইউনিয়নের প্রিয় বাসিন্দাদের জানাই হৃদয়ের গভীর থেকে ঈদের শুভেচ্ছা—ঈদ মোবারক।”
তিনি আরও বলেন, “ঈদের প্রকৃত শিক্ষা হলো একে অপরের পাশে দাঁড়ানো, সহমর্মিতা ও ভালোবাসা ছড়িয়ে দেওয়া। আসুন, আমরা সবাই মিলে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসি।”
সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন মো. সাইফুল ইসলাম প্রধান। তিনি সবসময়ই বিপন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এই মানবিক ব্যক্তি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি সবার সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


