ঢাকা (রাত ১০:৪৮) সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন কামরুজ্জামান শাহীন

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock সোমবার রাত ০৯:৩৭, ১৬ মার্চ, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে অবশেষে দায়িত্ব পেলেন নির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার (১৬ মার্চ ২০২৬) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লার স্থানীয় সরকার শাখা থেকে জারি করা এক স্মারকে জানানো হয়, দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রাপ্তির বিষয়ে চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন কর্তৃক দাখিলকৃত আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করা হয়।

 

এ বিষয়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৩ (২) অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (স্থানীয় সরকার) আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত স্মারকে এ নির্দেশনা জারি করা হয়। এতে পূর্বে দেওয়া প্যানেল চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত আদেশ স্থগিত বা বাতিলের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

 

এদিকে দায়িত্ব পাওয়ার খবরে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। স্থানীয়রা আশা করছেন, চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন দায়িত্ব গ্রহণের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT