ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, জব্দ প্রাইভেট কার

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock শনিবার সন্ধ্যা ০৬:১১, ১৩ জুন, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে দাউদকান্দি পৌরসভার মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে প্রায় ৩০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে চেকপোস্ট পরিচালনা করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ.বারীর দিকনির্দেশনায় এসআই (নি.) আবু বকর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন স্পেশাল-১১ ডিউটি পালনকালে ওই অভিযান পরিচালনা করেন।

অভিযানে শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার রশিদ হাওলাদারেরকান্দি গ্রামের বাসিন্দা মো. আবু হানিফ (৩০) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার এবং একটি সাদা রঙের প্রাইভেট কার (রেজি. নং- ঢাকা মেট্রো-খ-১১-৯২৬৮) জব্দ করা হয়।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. বারী বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক নির্মূলে দাউদকান্দি মডেল থানা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।”

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT