ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালাল স্বামী!

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock বুধবার দুপুর ০২:৫২, ২০ নভেম্বর, ২০২৪

দাউদকান্দি উপজেলার গৌরীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টায় গৌরীপুর হাটচান্দিনা গ্রামে এই ঘটনা ঘটে।

 

নিহত শামীমা আক্তার (২৫) উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাট চান্দিনা গ্রামের আরিফ হোসেনের মেয়ে এবং উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাওরা বাড়ি গ্রামের মোঃ মাসুমের স্ত্রী।

 

নিহতের মা নূরজাহান বেগম এবং বড় বোন তাসলিমা আক্তার জানান,শামীমা আক্তারের স্বামী মো. মাসুম ৪/৫ জনকে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। মো.মাসুমসহ তার বন্ধুরা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত।

 

সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিনিয়র সরকারি পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জুনায়েত চৌধুরী, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলামসহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী।

 

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরী জানান, “প্রাথমিকভাবে হত্যার সম্পর্কে বলা সম্ভব হচ্ছে না। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলমান। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। লাশ দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT