ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock মঙ্গলবার রাত ১০:১২, ৮ অক্টোবর, ২০২৪

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার ( ৮ অক্টোবর) বিকালে ইলিয়টগঞ্জ বাজারে দক্ষিন ইউনিয়নের আমীর দেলোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলার আমীর মো. মনিরুজ্জামান বাহালুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ কৌশিক, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান।

 

সনাতন ধর্মাবলম্বীদের স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতাদের মধ্য উপস্থিত ছিলেন— বাবু গোপাল চন্দ্র, উত্তম কুমার, চন্দন শাহাসহ আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ।

সভাটি সঞ্চালনা করেন—ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের সেক্রেটারি ইঞ্জিনিয়ার শিমুল হাজারী।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT