ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার, ১

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock বুধবার রাত ১১:২৭, ৩ সেপ্টেম্বর, ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানা রুজুকৃত মামলার ধারা-১৫৩/২৯৫(এ) এর এজাহারভুক্ত আসামী সুমন রায় (৪৩) কে গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত জীবন বল্লভ রায় ও মৌমিতা রানী রায়ের পুত্র। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর রায়বাড়ীতে।

 

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, “সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব আইডি থেকে ইসলাম ধর্মকে অবমাননা করে একটি স্ট্যাটাস দিলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামীকে আটক করে। স্থানীয়দের তোপের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে থানায় মামলা দায়ের করে তাকে আজ বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।”

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT