ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিকে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদবস্ত্র দিয়ে হাসি ফুটালো লাল-সবুজ

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock রবিবার দুপুর ০২:৩৫, ৭ এপ্রিল, ২০২৪

স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে শনিবার বিকালে উপজেলার গৌরিপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদের রঙিন জামা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন— দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রদ্ধেয় মুহাম্মদ আরাফাতুল আলম।

 

এসময় লাল সবুজ উন্নয়ন সংঘ দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি ডা. সফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন—দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান, গৌরিপুর ইউপি চেয়ারম্যান নোমান সরকার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিনুল করিম, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল ও ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান, দাউদকান্দি শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT