ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ত্রাণ বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, জেলা বিএনপির সাঃসম্পাদক ও যুগ্ম-সম্পাদকসহ আহত ১০

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম Clock বৃহস্পতিবার রাত ০২:১৫, ২০ আগস্ট, ২০২০

কুড়িগ্রামে বিএনপির ত্রাণ বিতরণকে কেন্দ্র করে জেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদসহ আহত ১০।

ঘটনাটি ঘটেছে,বুধবার(১৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার ভেলাকোপা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্তদের
মাঝে কেন্দ্রীয় বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে।

পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এসময় অনুষ্ঠানে আসনে বসা নিয়ে কথা কাটাকাটির
এক পর্যায়ে সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা গ্রুপের সাথে যুগ্ম- সাধারণ সম্পাদক সোহেল হোসাইন
কায়কোবাদের গ্রুপের কথা কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুই গ্রুপের আহতরা কুড়িগ্রাম
জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ
ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT