ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে প্রান গেল ড্রাইভারের

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:২৫, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

গাইবান্ধার সাঘাটা উপজেলার গাইবান্ধা-সাঘাটা সড়কের ভরতখালী ইউপির সাধুর আশ্রম নামক স্থানে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ড্রাইভার নিহত হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর মাঠপাড়া গ্রামের ছকু মিয়া হাবু’র পুত্র ট্রাক্টর চালক মতিয়ার রহমান বালু আনার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় উক্ত স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পূর্ব পার্শ্বে খাদে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

দূর্ঘটনার সংবাদ পেয়ে সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করেন।

উল্লেখ্য, চিথুলিয়া গ্রামের ট্রাক্টর (কাকড়া) মালিক দিলু মিয়া দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালুর ব্যবসা চালিয়ে আসছেন বলে জানাগেছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT