ঢাকা (রাত ৮:৫৭) রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

জীবনের খেরোখাতা : হোসাইন মোহাম্মদ দিদার

HM Dider

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock রবিবার রাত ০৮:১৫, ২৪ মে, ২০২৬

সুরা আল আন- আমের ১৬২ নম্বরের (নিম্নে) আয়াতটি আমাকে যা তাগিদ করে বা বড় শিক্ষা দেয় তা হলো মানুষের জন্য ছাড় দেওয়ার বিষয়টি। আমি যথাসম্ভব চেষ্টা করি ছাড় দিয়ে চলার,তবুও যাপিত জীবনে চলতে গিয়ে অনেকের সঙ্গে মতবিরোধ হয় এতে আমি বরং নিজেই অহিংস হওয়ার চেষ্টা করি। আর যদি জানি, বুঝি কারো সঙ্গে ভুল করে ফেলেছি তাহলে নিজেই ক্ষমা চেয়ে নিই।

 

“বল, ‘নিশ্চয় আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব’।”

 

আমি একজন ফকিন্নির পোলা এটা ঠিক আছে, আল্লাহ মহাগ্রন্থ আল-কোরআনের বয়ানে এভাবেই মহান মালিক সম্বোধন করছেন আমাকে। আলহামদুলিল্লাহ।

 

আপনি ধনকুবের, হাজার কোটি টাকার মালিক! বাড়িগাড়ি অর্থ সম্পত্তি,বিত্তবৈভবের অভাব নেই, বিশাল বিশাল ব্যবসা প্রতিষ্ঠান -এটা আমি জানি।

 

আপনি জন্মেছিলেন সোনার চামুচ মুখে নিয়ে বনেদি পরিবারে, অনেক যশ,খ্যাতি, সুনাম, ঐতিহ্য আছে আপনার, আপনি দানবীর এমন বিশেষণও যায় আপনার সঙ্গে।

 

আর আমার এতো পরিচয় দেওয়ার মতো তেমন কিছুই নেই; নামসর্বস্ব! আমি কেবল আল্লাহর দাস। এইটুকুই পরিচয় আমার।

 

আমি জানি না, আপনাকে কে বুদ্ধি দিলো আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে?! এবারতটা কে লিখে দিলো?

স্ক্রিপ্টটাও খুব এলোমেলো ও এতোই দুর্বল, দুর্বল এজন্য যে, আমাকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন। সে কথা বলছি একটু পর। তবে এটা ঠিক যেই লোকজন আপনাকে আমার বিরুদ্ধে “সংবাদ সম্মেলন” করার বুদ্ধি দিয়েছেন ঐসব ব্যক্তিরা আপনার ভালো চাননি, নিশ্চিত ক্ষতি চেয়েছেন। আমার মতো নিরীহ,গোবেচারা টাইপের একটা মানুষের বিরুদ্ধে একশন নিতে আপনি থানা পর্যন্ত গড়ালেন!

 

আপনি তাদের কথায় “মশা মারতে কামান দাগালেন” কথায় আছে, বড় লোকের বিরাট কারবার। ঘটনাও হলো তাই। আপনার সঙ্গে আমার এই ঘটনাকে পুঁজি করে যারা আমার প্রতি আক্রোশে ছিল তারা এই সুযোগে আপনাকে ফুঁসলিয়ে, ক্ষ্যাপিয়ে, কান পড়া দিয়ে আমার প্রতি ঝাল মিটাল। এখন না তারা সফল হলো, না আপনি সফল হলেন। সুযোগসন্ধানীরা একটা ঘটনাকে ঢাকতে গিয়ে এক শত মিথ্যা নাটক মঞ্চায়েন করালেন আপনাকে দিয়ে।

 

“পবিত্র কোরআনে বর্ণিত , আল্লাহর ষড়যন্ত্রের কাছে চক্রান্তকারীদের ষড়যন্ত্র ও চক্রান্ত ব্যর্থ।”

সুতরাং আল্লাহ ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।

 

আপনি সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন আপনি আমাকে আঘাত করেননি,আমি আপনার কথাই ধরে নিলাম সত্য। ঠিক আছে তাহাই সত্য। তবে থানা ও আশপাশের সিসিটিভি ফুটেজ তো কথা বলবে,তখন কী পারবেন এমন ডাহা মিথ্যা দিয়ে সত্যটা ঢাকতে?

 

আক্তান্ত যদি না হতাম, শারা শরীরের ব্যথা আসল কীভাবে? আমার বুকের বাম পাশের প্রচন্ড ব্যথা ও তলপেটের ব্যথা এখনো কমেনি। তবে এখন পরীক্ষা নিরীক্ষা করলে বুঝা যাবে কতোটুকু ক্ষতিগ্রস্ত হয়েছি।

 

আমার সঙ্গে যা হয়েছে বা ঘটেছে তা আমি ধরে নিয়েছি এটা ছিল আমার নিয়তি। তা থেকে আমি একটা বেস্ট চ্যাপ্টার শিখেছি। যা হয়তো বাকীটা ঠুনকো জীবনে কাজে লাগবে।

 

 

আসুন এবার বলি! কেনো বলছি যে, আপনাকে যে বা যারা বুদ্ধি দিয়েছেন আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে এবং আমাকে চাঁদাবাজ ট্যাগ দিতে,আমার ঘরবাড়ি নেই, আমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামের মানুষ আমাকে গ্রামছাড়া করেছে ইত্যাদি ইত্যাদি! আমি যদি অত্যাচারী হতাম তাহলে তো থানায় আমার নামে জিডি বা মামলা থাকবে। দেখেন তো আমার ৪৭ বছর জীবনে বাংলাদেশের কোনো থানায় একমাত্র আপনার অভিযোগটি ব্যতীত আর কোনো অভিযোগ আছে কী?

 

কী চমৎকার অহংকার নিয়ে বলেছেন,দাউদকান্দিতে আমার একখন্ড জায়গা নেই! এটা ঠিক তবে বলেছেন? কাউকে ছোট করে দেখা,তুচ্ছাতিচ্ছল্য করার জ্ঞান আপনি শিখেছেন বলেই তাই এটা বলতে পেরেছেন। আমি যদি বলি আপনি একটা বই লিখে দেখান, সারাজীবন চেষ্টা করলেও পারবেন না! সো, হাতের সব আঙ্গুল সমান নয়।

তবে আমার মনে হয় আপনাকে কেউ শিখিয়ে দিয়েছেন এসব বলতে। অনুরোধ করছি, ঐ লোকটাকে বয়কট করুন কারণ ঐ লোকটা আপনার সঙ্গে চললে আপনার জীবনটা এক সময় তামাতামা করে দিবে।

 

আর আপনি আমাকে ফ্যাসিস্ট বলার আগে নিজের অতীতটা দয়া করে একটু আয়নায় দেখে নিয়েন।

আমরা কোনো জাতীয় পত্রিকা নেই, আমি আন্ডারগ্রাউন্ডের পত্রিকায় কাজ করি,

এটার প্রমাণ আপনি দিতে পারবেন? দৈনিক আমাদের নতুন সময় এটা কী জাতীয় পত্রিকা নয়, দ্যা বাংলাদেশ টুডে (ইংলিশ) পত্রিকা কী জাতীয় নয়? এগুলো আন্ডারগ্রাউন্ডের পত্রিকা? আর আপনি তো এসব জানার বা বুঝার কথা নয় কোনো এক জানোয়ার আপনাকে দিয়ে বলিয়েছেন। আপনি যদি প্রমাণ দিতে পারেন এগুলো জাতীয় পত্রিকা নয় তাহলে আর সাংবাদিকতা করব না! আচ্ছা তাও মানলাম আমি সাংবাদিক না, আপনি গোটা চট্টগ্রাম বিভাগে দেখাতে পারবেন যে, সাংবাদিকতা করে পাশাপাশি ৮ টি বই লিখেছেন? পারলে দেখান তো দেখি!

 

এবার শোনেন,

পরাজয়টা আপনার এখানেই হয়েছে। আমি চাঁদা দাবি করব আপনার থেকে এটা দাউদকান্দিসহ যারা আমাকে ও আপনাকে চিনে তারাসহ পাগলেও বিশ্বাস করবে না। এবং করেনিও। আপনি এর প্রতিক্রিয়া জানার জন্য গোপনে গোয়েন্দা দিয়ে খবর নিবেন এই সংবাদ সম্মেলনটা করে আপনার কী লাভ হলো আর কী ক্ষতি হলো?

 

এবার আসি মূল কথায়, আপনি যে আমাকে চাঁদাবাজ ট্যাগসহ নানান শব্দে আক্রমণ করেছেন, পারিবারিক ও ব্যক্তিগত আক্রমণ করেছেন এই ভিডিওটা আপনি একবার নিরবে শুনবেন তারপর নিজের বিবেককে প্রশ্ন করবেন – আপনি কতটুকু রাইট আছেন বা বলেছেন?

 

এরপর একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে কথা বলবেন যে, আদালতে আমাকে যদি চাঁদাবাজ প্রমাণ করতে না পারেন। আপনার অভিযোগ যদি আদালতে মিথ্যা প্রমাণিত হয়। আর আমি যদি রিভার্স কেস করি তাহলে জজ সাহেব আপনাকে কী সাজা দিবে?

 

তাহলে এখন আমি যদি আপনার বক্তব্যটার ভিডিও, আমাকে নিয়ে যেসব মনগড়া বক্তব্য দিয়েছেন, সেটা ৪০০/৫০০ টাকা দিয়ে ভাড়াকরা ফেসবুক সাংবাদিক দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্প্রেড করেছেন,এতে আমাকে সম্মানহানি করেছেন। যারা মূলধারার সাংবাদিক আপনার সম্মেলনে উপস্থিত ছিল জাতীয় পত্রিকায় একটা নিউজের কাটিংও দেখাতে পারবেন না, যে পত্রিকার সংবাদ বা টিভিতে আমাকে চাঁদাবাজ লিখছে। তার মানে ঘটনা ভূয়া, মিথ্যা ও বানোয়াট। রাগ করলেন?

 

আপনি কী মনে করেছেন আপনি বক্তব্য দিবেন আর তা ফেসবুকে মলমপার্টিরা ভাইরাল করবে আর আমি চাঁদাবাজ হয়ে যাব? দুনিয়াটা কী মগের মুল্লুক এখন! এতো সোঝা?

 

আমিও তো ভাই সংবাদ সম্মেলন করতে পারি,পারতাম। আপনি আমাকে মব পক্রিয়ায় শারীরিকভাবে আঘাত করেছেন, এলাকা ছাড়া করার হুমকি দিয়েছেন। এসব ঘটনা সংবাদ সম্মেলন করে তা রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে পৌঁছে দিতে পারতাম। এতে করে আপনি ক্ষতিগ্রস্ত হতেন,আপনার ইমেজ সংকট হতো। কিন্তু আমি তা করিনি কারণ আমি কোনো বিচার চাই না। চাইবও না। দেখেন না আমি থানায় অভিযোগও করিনি, আমি চাইলে অভিযোগ করতে পারতাম আপনি আটকাতে পারতেন না। করিনি কারণ একটাই আপনাদের মানইজ্জত নষ্ট করতে চাইনি। এটাও বলতে পারেন ইনসাফ করেছি। আমি আমার শত্রুরকেও জীবনে অনেক উপকার করেছি। এক আল্লাহর ভয়ে জীবনে বহুবার শত্রুর সঙ্গেও ইনসাফ করেছি। ইভেন আল্লাহ না করুক কাল যদি শুনি আপনি বিপদে পড়েছেন আমি আপনার পক্ষে যাব,বিপক্ষে নয়।

 

আরেকটু বলি শোনেন,

আমি যদি এখন এসব ভিডিও দিয়ে আপনার বিরুদ্ধে সাইবার আইনে মামলা করি।আদালত আমার মামলা নিবে। ইতিমধ্যে আমি বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলেছি। এই মামলা তদন্তের পর যখন সত্য ঘটনা প্রমাণিত হবে যে, আপনি স্ব প্রণোদিত হয়ে আমার সম্মানহানি করেছেন আপনার বিরুদ্ধে তখন ওয়ারেন্ট হবে। পারবেন ওয়ারেন্ট আটকাতে? যদি আদালতে যান তখন তো জামিন নামঞ্জুর করবে বিচারক। কারণ এটা ননবেইলএবল সেকশন কেস। সঙ্গে তারাও জেলে যাবে যারা ৫০০ টাকার জন্য এই কাজে আপনাকে সহযোগিতা করছে।

 

ভাই আপনি তো মাত্র একদিন লিখিয়েছেন আমার বিরুদ্ধে, তাও ভাড়ায় চালিত পরিবহন দিয়ে। আমি যদি যতদিন বাঁচি ততোদিনই আপনাকে নিয়ে লিখতে পারব। আমাকে এভাবে ক্ষ্যাপানো আপনার উচিত হয়েছে কী? তবে আমি তা করব না।

 

শেষ কথা: ঠিক যেই মুহূর্তে আমি যখন এই লেখাগুলো লিখছি, আমার ব্যাংক ব্যালেন্স শূন্য। পকেটে কেবল আছে ৮৭০ টাকার মতো। এটাই কেবল পূঁজি আমার!

এই ফকিন্নির পোলায় মানে আমি যদি আপনাকে একদিনের জন্যেও জেলে রাখি আপনার রাজনৈতিক ও সামাজিক ক্যারিয়ার ধূলিসাৎ হয়ে যাবে না? কিছুটা হলেও তো ম্লান হবে,তাই না?

 

আর অপরদিকে আমিতো আমৃত্যু জেলে থাকলেও আমার ইজ্জত যাবে না। কারণ গরীব মানুষের ইজ্জতের মূল্য নেই! জীবনেরও মূল্য নেই!

 

কথাগুলো এজন্যই বললাম, আমি আপনার ও আপনার হয়ে যেসব ভাড়ায় চালিত পরিবহন(ফেসবুক হাম্বাদিকরা) প্রচার করছে এই ভিডিওটা আমি মামলাটা করতেও পারি।

 

এতে যদি আমার জীবন যায় এর বিনিময়ে হলেও। আমি এক আল্লাহ ব্যতীত দুনিয়ায় কাউকে পরোয়া করি না।

তাই মানুষকে অবহেলা বা অপমান নয় মর্যাদা দিতে শিখুন। সম্মান না দেন অপমান কইরেন না।

 

সর্বোপরি, আমি আপনাকে অভিশাপও দিতে চাই না, আমি যদি অভিশাপ দিই তাহলে আল্লাহ মহান নিশ্চিত আমার দোয়া কবুল করে নিবেন।কারণ তিনি মজলুমের আবেদন কবুল করে নেন খুব সহজে।আমি মহত্ত্বেরে পুঁজি করে বেঁচে আছি। আবার আপনাকে ক্ষমা করে দিলাম এই কথা বলেও আপনাকে ছোট করতে চাই না, আপনি সম্মানিত সিনিয়র সিটিজেন। তবে একটা বিষয় সত্য যে, আপনার সঙ্গে আমার পূর্বে কোনো তিক্ততা ছিল না, বরং সম্পর্কটা ছিল সৌহার্দপূর্ণ, ভাতৃত্বশুলুভ।

যদি আমি ভুল করতাম তবে আমাকে আপনার বাসা, অফিস ডেকে নিয়ে কিংবা টেলিফোনে শাসন করার অধিকার আপনার ছিল; বাজারে নয়।

বিষয়টি সবায়কে জানানোর প্রয়োজন তাই জানিয়ে রাখলাম। আমি এমন একজন মানুষ যখন বুঝতে পারি যে,নিজে জিতে যাব। তবুও নিজে হেরে গিয়ে মানুষকে জিতিয়ে দিই। অবশেষে, আপনাকেই জিতিয়ে দিলাম।

আল্লাহ আপনার সম্মান রক্ষা করুন,ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু হোন -এই প্রার্থনা।

 

~হোসাইন মোহাম্মদ দিদার




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT