ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ৪ লক্ষ টাকার ভারতীয় জাল রুপী উদ্ধার; ১ যুবক আটক

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:১৪, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান ভারতীয় জাল রুপী উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে পৌর এলাকার বিশ্বরোড মোড়ে অভিযান পরিচালনা করে এই জাল রুপী উদ্ধার করে র‌্যাব-৫। এ সময় এক যুবককে আটক করা হয়। র‌্যাবের দাবী আটককৃত যুবক একজন জাল নোট ব্যবসায়ী।

আটক যুবক জেলার শিবগঞ্জ উপজেলার শিংনগর এলাকার মৃত চাঁন মোহাম্মদের ছেলে জসীম (২৮)।

এ বিষয়ে মঙ্গলবার র‌্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, জাল রুপীসহ অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ১৪ ফেব্রুয়ারি সোমবার পৌর এলাকার বিশ্বরোড মোড় সংলগ্ন বরেন্দ্র অফিসের নিকট জননী কুরিয়ারের সামনে সন্ধ্যা সাড়ে ৭টার সময় অভিযান পরিচালনা করে।

এ সময় আসামী জসীম তার ডান হাতে থাকা একাট প্লাস্টিকের বাজার করা ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। পরে তার ব্যাগ থেকে ৩ লক্ষ ৯৫ হাজার টাকার ভারতীয় জাল রুপী উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামী জসীম দীর্ঘদিন থেকে এমন অপরাধের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাকে নবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT