ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জের পাগলা নদীতে ডুবে ১ শিক্ষার্থীর মৃত্যু

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার সন্ধ্যা ০৭:৫৭, ১৫ মে, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় পাগলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত শিক্ষার্থী উপজেলার কানসাট বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে রাব্বি (১৬)। সে কানসাট প্রি-ক্যাডেট স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র।

স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার রজব আলী শেখ জানান, বিদ্যালয় বন্ধ থাকায় রবিবার সকালে পাগলা নদীতে গোসল করতে নামে রাব্বি। এক পর্যায়ে সে নদীতে ডুবে যায়।

পরে স্থানীয়রা উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে স্থানীয়দের নিয়ে এক ঘন্টার চেষ্টায় রাব্বির মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের রহমান জানান, পাগলা নদী থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই রাব্বির মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT