ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গোবিন্দগঞ্জে শিশুর ছুরিকাঘাতে শিশুর মৃত্যু

আসাদুজ্জামান আসাদুজ্জামান Clock মঙ্গলবার সকাল ১১:৩৪, ২২ আগস্ট, ২০২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাড়ির উঠানে খেলতে গিয়ে ইমান আলী (৭) নামের এক শিশুর ছুরিকাঘাতে হোসেন আলী (৬) আহত হয়। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
সোমবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার শালমারা ইউনিয়নের মিয়াপাড়া গ্রাম থেকে হোসেন আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হোসেন আলী ওই গ্রামের ময়নুল ইসলামের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে শালমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯নং ওয়ার্ড সদস্য আব্দুল খালেক বলেন, শনিবার (১৯ আগস্ট) মিয়াপাড়া গ্রামের গোলজার রহমানের ছেলে ইমান আলীর সঙ্গে হোসেন আলী বাড়ির উঠানে খেলছিল। এসময় ইমান আলীর হাতে থাকা একটি ছুরি হোসেন আলীর শরীরে আঘাত লাগে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসেবা দেওয়ার একপর্যায়ে সোমবার  হোসেন আলী মারা যায়।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, এ ঘটনার খবর পেয়ে  শিশু হোসেন আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT