ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গলায় পাথরের বস্তা বাধা নারীর মরদেহ উদ্ধার

মো. শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল মো. শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock শুক্রবার সন্ধ্যা ০৭:২৯, ৯ অক্টোবর, ২০২০

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলেশ্বরী নদী থেকে গলায় পাথরের বস্তা বাধা অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

৯ অক্টোবর শুক্রবার বিকেলে ধলেশ্বরী নদীর নাগরপুর অংশের সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে নাগরপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) বাহারুল খান বাহার বলেন, বিকালে দিকে ধলেশ্বরী নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে নদী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে হয়। লাশটি উদ্ধারের সময় তার গলায় রশি দিয়ে পাথর ভর্তি বস্তা বাধা ছিলো।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মরদেহ গুম করতেই গলায় পাথর ভর্তি বস্তা বাধা হয়ে থাকতে পারে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদেন্তর জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাল মর্গে প্রেরণ করা হবে। এছাড়া তাৎক্ষণিক নাম পরিচয় জানা না গেলেও সনাতন ধর্মের বলে ধারণা হচ্ছে বলে জানান তিনি।

 

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT