ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কেশবপুরে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock মঙ্গলবার রাত ১০:২৬, ১৬ জুন, ২০২০

মোরশেদ আলম, কেশবপুর যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুর থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তার নামে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ সময় তার ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়। থানা সূত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে ভালুকঘর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক দেবাকর মালাকর পুলিশ ফোর্স নিয়ে সোমবার বিকালে উপজেলা চাঁদড়া গ্রামে অভিযান চালিয়ে আবুল মোড়লের ছেলে মাদক ব্যবসায়ী নাজমুল ইসলামকে (২৬) গ্রেফতার করে। এসময় তার তার ব্যবহৃত মোটর সাইকেলে থাকা একটি ব্যাগ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ওই সময় তার ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানান, গ্রেফতারকৃত নাজমুল ইসলামের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তার ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়। মঙ্গলবার তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT