ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুড়িগ্রামে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০৯:৫৩, ৩১ মে, ২০২০

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:   কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী বিরোধী অভিযানে ২ কেজি গাঁজসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর(তেলিটারি) গ্রামের নজরুল ইসলামের ছেলে আলেফ উদ্দিন(৩৫) ও উত্তর অনন্তপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে বজলুল হক(৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার(৩১ মে)সকালে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নবিউল হাসানের নির্দেশে এস আই আঃ কাদের ও এ এস আই দীপেশ অভিযান চালিয়ে উপজেলার খড়িবাড়ী বাজার থেকে ২ কেজি গাঁজা ও একটি মোটরবাইকসহ দুই মাদক ব্যবসায়ীকে  আটক করে থানায় নিয়ে আসে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।ফুলবাড়ী থানায় মামলা নং -১৬। বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT