ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুড়িগ্রামের চিলমারীতে বন্যার পানি থেকে শিশুর মৃতদেহ উদ্ধার

পানিতে ডুবে মৃত্যু

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম Clock শনিবার রাত ০২:১৫, ২৫ জুলাই, ২০২০

কুড়িগ্রামের চিলমারীতে বন্যার পানিতে গোসল করতে গিয়ে আদিলা (১১) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় উপজেলার রমনা বাঁধ এলাকায়।নিহত শিশুটি রমনা মুন্সিপাড়ার অধিবাসী আমিনুরের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে গোসল করতে গিয়ে সে বন্যার স্রোতে নিখোঁজ হয়। পর স্বজনরা তাকে অনেক খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের ডিএডি মনোরঞ্জন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চিলমারী ফায়ার সার্ভিসের সহযোগিতায় কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT