ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ঢেলে সাজানো হচ্ছে কক্সবাজার জেলা পুলিশকে

শফিউল আলম, কক্সবাজার শফিউল আলম, কক্সবাজার Clock সোমবার সন্ধ্যা ০৬:৩০, ২৮ সেপ্টেম্বর, ২০২০

কক্সবাজার জেলা পুলিশকে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে। আর এর জন্য কক্সবাজারে দায়িত্ব থাকা কর্মকর্তা থেকে কনস্টেবল পর্যন্ত সকলকে বদলী করা হয়েছে। শুক্রবার পর্যন্ত এই বদলীর সংখ্যা দাঁড়িয়ে ১ হাজার ৩৪৭ জনে। এর মধ্যে রয়েছে ৮ জন শীর্ষ কর্মকর্তা, ৫৩ জন পরিদর্শক, ১৩৯ জন উপ-পরিদর্শক (এসআই), ৯২ জন সহকারি উপ-পরিদর্শক (এএসআই), ১ হাজার ৫৫ জন নায়েব ও কনস্টেবল।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, শুক্রবার নতুন করে কক্সবাজারের ৮ টি থানা সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা ১৩৯ জন এসআই, ৯২ জন এএসআই, ১ হাজার ৫৫ জন নায়েব ও কনস্টেবলকে ভিন্ন রেঞ্জে বদলী করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বদলী করা হয়েছে ৫৩ জন পরিদর্শককে।

পুলিশ সূত্র জানিয়েছে, বদলী হওয়া শূন্য পদ পূরণে শুক্রবার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যোগ দিচ্ছেন ৫৩ জন পুলিশ পরিদর্শক, ২১৫ জন এসআই-এএসআই ও ৭৩৪ জন কনস্টেবল।

এর মধ্যে গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারে পুলিশ সুপার (এসপি) এবি এম মাসুদ হোসেন কে রাজশাহীর পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়। আর ঝিনাইদহের এসপি হাসানুজ্জামানকে কক্সবাজার জেলা পুলিশের দায়িত্ব দেয়া হয়। নবাগত এসপি বুধবার দায়িত্বভার গ্রহণ করেন। বৃহস্পতিবার এসপি মাসুদ হোসেন কক্সবাজার থেকে বিদায় গ্রহণ করেন।

গত ২১ সেপ্টেম্বর বদলী করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার সহ অপর ৭ শীর্ষ কর্মকর্তাকে।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের পর কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ সদর দপ্তর এমনটিই ধারণা করা হচ্ছে।

কক্সবাজারের নবাগত পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, এটা নিয়মিত বদলির অংশ। কক্সবাজার জেলার পুরোটার পুলিশে পরিবর্তন করা হচ্ছে। পর্যায়ক্রমে বদলী হওয়া সদস্য ছাড়পত্র নেবে এবং নিয়োগকৃতরা যোগদান করবে




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT