ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

উলিপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরুস্কার বিতরণ

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বুধবার সন্ধ্যা ০৬:৩২, ৩ আগস্ট, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ আগস্ট) বেলা দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে, উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেয়া হয়।

স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে; উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মো. তারিকুল ইসলাম, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ হাড়ি, পার্থ সারথি সরকার, সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT