ঢাকা (রাত ১২:০৭) সোমবার, ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ইরানের গুলিতে বিধ্বস্ত মার্কিন সি-১৩০ হারকিউলিস

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock রবিবার রাত ১০:১৩, ৫ এপ্রিল, ২০২৬

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান ভূপাতিত হয়েছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ৩ এপ্রিল ইসফাহান শহরের আকাশে একটি মার্কিন সি-১৩০ হারকিউলিস বিমান লক্ষ্য করে হামলা চালানো হয়।

 

রোববার (৫ এপ্রিল) আইআরজিসি জানায়, বিমানটি নিখোঁজ এক মার্কিন পাইলটকে উদ্ধারের মিশনে ছিল। ওই পাইলটের এফ-১৫ যুদ্ধবিমান এর আগে ইরানে ভূপাতিত হয়েছিল বলে জানা গেছে।

 

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ‘ফারাজ রেঞ্জার্স’ নামের একটি পুলিশ কমান্ডো ইউনিট বিমানটিকে গুলি করে ভূপাতিত করে। প্রতিবেদনে দাবি করা হয়, বিমানটি ইরানের আকাশসীমায় অনধিকার প্রবেশ করেছিল এবং সামরিক কার্যক্রমে সহায়তা দিচ্ছিল।

 

মার্কিন সি-১৩০ হারকিউলিস একটি বহুমুখী সামরিক পরিবহন বিমান, যা সৈন্য ও সরঞ্জাম পরিবহন, প্যারাট্রুপার মোতায়েন এবং উদ্ধার অভিযানে ব্যবহৃত হয়। ১৯৫৪ সালে প্রথম উড্ডয়ন করা এই বিমানটি বর্তমানে বিশ্বের বহু দেশে ব্যবহৃত হচ্ছে।

 

ঘটনাটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

সূত্র: আল জাজিরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT