ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

“আলোর দিশা বাংলাদেশ” রাবি শাখার নেতৃত্বে সাহাব উদ্দিন এবং সজীব

রাসেল মুরাদ রাসেল মুরাদ Clock বুধবার রাত ০২:৪৫, ২২ সেপ্টেম্বর, ২০২১

স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশা বাংলাদেশ (আদিবা) ”রাজশাহী বিশ্ববিদ্যালয়” শাখার  নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি তানভীর আহমেদ এবং সাধারন সম্পাদক রাসেল মুরাদ সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

“আদিবা” রাবি শাখা ২০২১-২২ বর্ষের কমিটিতে ইনফরমেশন সায়েন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষা বর্ষের শিক্ষার্থী মোঃ সাহাব উদ্দিনকে সভাপতি পদে এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজীব কুমার দাসকে সাধারন সম্পাদক পদে অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্যঃ স্বেচ্ছাসেবী সংগঠন আলোরদিশা বাংলাদেশ(আদিবা) তিনবছর আগে পথচলা শুরু করে।শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে,আর্থিকভাবে সহায়তা প্রদান, ফ্রি বই পাঠ করা,স্বেচ্ছায় রক্ত দান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক ও সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT