ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

আরিয়ান খানের মাদক মামলার প্রধান সাক্ষীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০২:১২, ৩ এপ্রিল, ২০২২

বলিউড তারকা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রধান সাক্ষী প্রভাকরের আচমকাই মৃত্যু হল। প্রভাকরের আইনজীবী তুষার খান্ডারে জানিয়েছেন, শুক্রবার মুম্বইয়ের চেম্বুরের মাহুল এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রভাকরের মৃত্যু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও জি-নিউজের প্রতিবেদনে জানা যায়, মুম্বাইয়ের মাহুল এলাকার এক ভাড়া বাড়িতে থাকতেন প্রভাকর সেল। শুক্রবার দুপুরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত বছরের (২০২১ সালের) ২ অক্টোবর মুম্বাইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে হানা দেয় এনসিবি। সেখান থেকেই আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচাকে আটক করা হয়। এরপর তাদেরকে গ্রেফতার দেখানো হয়।

পরে আর্থার রোড জেলে রাখা হয় শাহরুখ খানের পুত্রকে। ওই বছরের ২৮ অক্টোবর আরিয়ানের জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট। তার দু’দিন পর আর্থার রোড জেল থেকে মন্নতে ফেরেন আরিয়ান।

এক প্রতিবেদনে জি-নিউজ জানিয়েছে, আরিয়ান মামলার আরেক সাক্ষী কে পি গোসাভির ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন প্রভাকর। শাহরুখ পুত্রকে যখন এনসিবি অফিসে নিয়ে যাওয়া হয়, এই গোসাভিই তার সঙ্গে সেলফি তুলে পোস্ট করেছিলেন। গোসাভির ছায়াসঙ্গী হওয়ার কারণেই হয়তো এনসিবি পক্ষের সাক্ষী হয়েছিলেন প্রভাকর।

মুম্বাইয়ের ওই ভাড়া বাড়িতে মা, স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে থাকতেন প্রভাকর। তার মৃত্যুতে কোনও অস্বাভাবিকত্ব নেই বলেই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT