ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

আদিবা আয়োজিত “বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস” উপলক্ষে ইবিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রাসেল মুরাদ রাসেল মুরাদ Clock মঙ্গলবার রাত ০২:০৮, ১১ জানুয়ারী, ২০২২

১০ এ জানুয়ারি “বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস” ২০২২ উপলক্ষ্যে ইবিতে আলোর দিশা বাংলাদেশ ইবি শাখা কর্তৃক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য যে, আলোর দিশা বাংলাদেশ (আদিবা) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সদস্যদের দক্ষতা উন্নয়নে প্রায়ই এমন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

গতকাল সোমবার বেলা ৩ ঘটিকায় উক্ত কুইজ প্রতিযোগিতাটি ইবির জিমনেসিয়াম চত্বরে সংগঠনের ইবি শাখার সাধারণ সম্পাদক আরফান হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এ সময় সাংগঠনিক সম্পাদক আবু সোহান পরিচালনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদিবা’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক মোঃরাসেল মুরাদ এবং সাংগঠনিক সম্পাদক মোঃআনিসুর রহমান সায়মান।

সমাপনী অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সদস্যদের মধ্য থেকে ৪ জনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হয়েছে সেই সাথে নতুন সদস্যদের নিয়ে আগামীতে কর্মপরিকল্পনা গৃহীত হয়েছে।

উল্লেখ্য, আলোর দিশা বাংলাদেশ(আদিবা) প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত ৬টি বিশ্ববিদ্যালয়ে ফ্রি বই পাঠদান, বিনা সুদে ঋণদান ও স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রম করে আসছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT