ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

আদমদীঘির সান্তাহারে ১০০বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ২

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock মঙ্গলবার রাত ১০:১৩, ১৬ জুন, ২০২০

মিরু হাসান বাপ্পী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের সদস্যরা । সেই সাথে একটি টিভিএস ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করেছে। আজ (১৬) জুন মঙ্গলবার সকাল ৯ টায় সান্তাহার পৌর শহরের পৌঁওতা রেলগেইট এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার টিকরী দক্ষিণপাড়া গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে মোঃ সজীব (১৯) এবং একই থানার দড়িচক গ্রামের মোঃ উমর আলীর ছেলে মোঃ আব্দুল হাকিম(২০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের পরিদর্শক শামসুল আলম বলেন, চাঁপাইনবাবগঞ্জ হতে বগুড়ায় মোটরসাইকেল যোগে ফেনসিডিল বহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকাল ৯ টায় পৌঁওতা রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের ব্যাগ থেকে উক্ত পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়। সেই সঙ্গে একটি টিভিএস ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT